1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আজ হাজী শরিয়তুল্লাহ বাজারের নির্বাচন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৩৭ জন পঠিত
আজ হাজী শরিয়তুল্লাহ বাজারের নির্বাচন
আজ হাজী শরিয়তুল্লাহ বাজারের নির্বাচন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ঐতিহ্যবাহী হাজী শরিয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আজ বৃহস্পতিবার। উৎসবের ছন্দে ব্যবসায়ীদের মন নাচ্ছে। প্রত্যেকটি ব্যবসায়ী ভোটারের দারে দারে প্রার্থীদের গণসংযোগ চোখে পড়ার মত। এবারের নির্বাচনে ১০৪৭ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্দেরব পর হ্যান্ড বিল, পোস্টার ও রঙ্গিন ফেসটুনে পুরো বাজার ছেয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা প্রত্যেকটি ব্যবসায়ী ভোটারের কাছে ভোটের জন্য লবিং করেছেন। আজ ২৩ জুন বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে মোঃ নুরুল ইসলাম মোল্লা ও বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন এছাড়া আওয়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মিঠু মিয়া, খায়রুজ্জামান লাবলু, কোষাধ্যক্ষ আঃ জব্বার খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ইসমাইল।

এ ছাড়া আজ ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন অন্যরা। বিভিন্ন পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন সহ-সভাপতি পদে এম এম মুসা, আঃ জলিল, নূর মোহাম্মদ মাখন, মোঃ ইলিয়াস শেখ, বজলুর রশিদ, সাধারণ সম্পাদক পদে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোসেন হাওলাদার ও লিটন খান, লাইন সেক্রেটারী পদে মোঃ মিন্টু শেখ ও সতিশ চন্দ্র সরকার, সমাজকল্যাণ সম্পাদক পদে মোবারক বেপারী, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ খোকন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জামাল শেখ ও প্রশান্ত কুমার সাহা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পদে কবির শেখ ও চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন ছানি, দপ্তর সম্পাদক পদে প্রদীপ কুমার সাহা ও শেখ মোঃ সাগর, প্রচার সম্পাদক পদে অনুপ কুমার সাহা, শাহীন মন্ডল, ইলিয়াস বিশ্বাস ও ফরিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ফিরোজ মিয়া ও আবু জাফর।

কার্যকরি সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আবুল বাশার মৃধা, মিরোজ খান, ফরিদ মোল্লা, দেলোয়ার হোসেন খোকন, সালাউদ্দিন খান, হোসেন কুরাইশি, ইলিয়াস মুন্সী, গোবিন্দ দাস, সম্ভুনাথ মালো, জহুরুল হক, শহিদুল ইসলাম লিচু ও মাতিম খা। ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সচিব মোঃ দেলোয়ার হোসেন ও ফরিদপুর পৌর সভার কাউন্সিলর কুদ্দুসুর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে সুষ্ঠ ও সচ্ছ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION