1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মহানবীকে নিয়ে কট‚ক্তির প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৭১৩ জন পঠিত
মহানবীকে নিয়ে কট‚ক্তির প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ
মহানবীকে নিয়ে কট‚ক্তির প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা: ভাঙ্গায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে ভারতে কট‚ক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিরাট বিক্ষোভ মিছিল করেছে তৌহীদী জনতা ও যুব সমাজ সহ সর্বস্তরের জনগন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মাঠ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহকারে সর্বস্থরের তৌহিদী জনতা কে নিয়ে মিছিলটি ভাঙ্গা বিশ^রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। বিক্ষোভ মিছিলে প্রতিবাদকারীরা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার,ফেষ্টুন বহন করেন। এ

সময় তারা নুপুর শর্মার ফাঁসি চাই,নবীন জিন্দালের ফাঁসি চাই, কটুক্তিকারীদের দুই গালে জুতা মারো তালে তালে’’সহ নানা শ্লোগান দেয়। পরে নুপুর শর্মা ও নবীন জিন্দালের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে প্রতিবাদ সভায় কটুক্তিকারীদের দৃষ্টান্দমূলক শাস্তি সহ জাতীয় সংসদে বিল উথ্পনের মাধ্যমে বিভিন্ন ইসলাম ধর্ম সহ সকল ধর্মের কটুক্তিকারীদের মৃত্যুদন্ডের বিধান রাখার দাবী জানান।

তৌহীদী জনতার সভায় জানানো হয় স¤প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া প্রধান নবীন জিন্দালের কট‚ক্তি করে হাজার মুসলমানের মনে আঘাত দিয়েছে। প্রতিবাদ সমাবেশের আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লার সার্বিক তত্তাবধানে এ সময় বক্তব্য রাখেন, ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউছুফ মৃধা, মাওলানা আবুল খায়ের সেলিম,মাওলানা মাসুদ, মাওলানা তলহা, প্রভাষক নুরুজ্জামান সহ ওলামায়ে কেরামবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION