1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথা উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৬৯৪ জন পঠিত
সালথা উপজেলা আ'লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সালথা উপজেলা আ'লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা : আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় সংসদ উপনেতার বাসভবন রসুলপুর হামিদ মঞ্জিলে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সহসভাপতি মোঃ কাজী দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মুজিবুল হকসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বৃন্দ।

এছাড়াও উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াসিম জাফর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিন-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে। সেই সাথে সালথা-নগরকান্দায় কৃষিখাত সহ সকল দিক দিয়ে এগিয়ে যাবে। সেতু উদ্বোনের দিন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি লাবু চৌধুরী নেতৃত্বে সালথা-নগরকান্দা থেকে হাজার-হাজার লোক প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION