1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গণশুনানির মাধ্যমে জনসচেতনতা বাড়ছে …… আব্দুর রাজ্জাক মোল্লা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫৯৪ জন পঠিত
গণশুনানির মাধ্যমে জনসচেতনতা বাড়ছে ...... আব্দুর রাজ্জাক মোল্লা
গণশুনানির মাধ্যমে জনসচেতনতা বাড়ছে ...... আব্দুর রাজ্জাক মোল্লা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে স্থানীয় সরকার বিভাগ কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায়, ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করা হয়। ফরিদপুর সদর উপজেলায় আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে, (১৩ জুন) সোমবার বিকালে ইউনিয়নের আলিয়াবাদ খুসির বাজার মাঠে এ গণশুনানির সভা অনুষ্ঠিত হয়। আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতি গড়তে মান সম্মত শিক্ষার ব্যবস্থা করতে হলে শিক্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরী করা প্রয়োজন। জনপ্রতিনিধিদের কার্যক্রম ও সেবামূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানির মাধ্যমে জনসচেতনতা বাড়ছে। তিনি আরো বলেন, আগে সাধারণ জনগণ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবার জন্য যেতেন। আর এখন সরকারের নতুন দিক নির্দেশনা ও সার্কুলার অনুযায়ী প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ইউনিয়ন পর্যায়ে গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় এসে সেবা প্রার্থীর কথা শুনে তাৎক্ষণিক সেবা দিচ্ছেন। আর এর ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও কাজের স্বচ্ছতা বাড়ছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সদর উপজেলা শিক্ষা অফিসার নারগিস জাফরী, ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার, কোতয়ালি থানা ইনচার্জ (তদন্ত) আব্দুল গফফার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমূখ। সভায় অন্যদের মধ্যে আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদী, ইউনিয়ন পরিষদের কর্মরত সচিব মোঃ শাহজাহান ফকির সহ ইউপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

এসময় গণশুনানি সভায় ইউনিয়ন বাসির বিভিন্ন অভিযোগ শুনে কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়া হয় এবং বাকীগুলোর সমাধানের আশ্বাস দেওয়া হয়। গণশুনানিতে ইউনিয়নের ইভটিজিং, যৌতুক, বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রন, বখাটেদের আড্ডা বন্ধ করা, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, কৃষি জমির জলাবদ্ধতা নিরসন, জন্ম নিবন্ধন সমস্যা নিরসন, বিভিন্ন স্কুলের উপবৃত্তির সমস্যা নিরসন, স্কুল-মাদ্রাসায় ঝরে পরা রোধ সহ ইউপির বিভিন্ন কার্যক্রম ও জনসেবা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এলাকার জনগণ প্রশ্ন রাখলে অতিথিবৃন্দ এর সমাধানের আশ্বাস প্রধান করেন। এ গণশুনানি যেন নিয়মিত আয়োজন করা হয় সে বিষয়ে এলাকাবাসী জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION