1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রহরীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬০১ জন পঠিত
বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রহরীর মৃত্যু
বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রহরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে মই দিয়ে বৈদ‌্যু‌তিক তারের সংযোগ দিতে গিয়ে মো. শাহজালাল (৫০) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১ টার দিকে মেডিক্যাল কলেজটির একাডেমিক ভবনের পাঁশে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে একটি খুটি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। নিহত শাহজালাল মেডিক্যাল কলেজটির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন ও সে চাঁদপুরের মতলব থানার সুবন্দী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে বৈদ্যুতিক সংযোগ দিতে মই দিয়ে বৈদ্যুতিক খুটির প্রায় ১৫ ফিট ওপরে উঠে শাহজালাল। এসময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে, মেডিক্যাল কলেজটিতে বৈদ্যুতিক কাজ করার জন্য মনির নামে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান থাকা সত্ত্বেও একজন নিরাপত্তা প্রহরী দিয়ে কাজ করানোর ঘটনায় সমালোচনা দেখা দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও কলেজটির চলতি অধ্যক্ষের দায়িত্বে থাকা ডা. রতন কুমার সাহা বলেন, মই দিয়ে বৈদ্যুতিক খুটির ওপর উঠে সংযোগ দিতে গিয়ে পড়ে নিরাপত্তা প্রহরী শাহজালালের মৃত্যু।

ধারণা, করা হচ্ছে সে বৈদ্যুতিক খুটির উপর থেকে নিচে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে। ইলেকট্রিশিয়ান থাকা সত্ত্বেও একজন নিরাপত্তা প্রহরী দিয়ে কাজ করানোর ব্যাপারে তিনি বলেন, শাহজালাল নিরাপত্তা প্রহরী হলেও সে টুকটাক ইলেকট্রিকের কাজ জানতো। তাই হয়তোবা সে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION