1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দুবাইয়ের লটারি জিতলেন চরভদ্রাসনের আরিফ

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৭২৯ জন পঠিত
দুবাইয়ের লটারি জিতলেন চরভদ্রাসনের আরিফ
দুবাইয়ের লটারি জিতলেন চরভদ্রাসনের আরিফ

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশের ছেলে মো. আরিফ খান। গত শুক্রবার (৩ জুন) এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। জানাগেছে, গত ২৭ মে উক্ত লটারির টিকেট কিনেছিলেন আরিফ। ৩৬ বছর বয়সী আরিফ খান বাংলাদেশের ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মধ্য বি,এস,ডাঙ্গী গ্রামের বাসিন্দা। সে গত চাঁর বছর ধরে আবুধাবির শারজাহতে একটি মোটর রিপেয়ারিং দোকানে কাজ করছেন।

গত ২৭ মে রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘মাইটি র‌্যাফেল ড্র-তে ২০মিলিয়ন’ অর্থ জেতার খবর শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ‘মাইটি টুয়েন্টি মিলিয়ন’ র‍্যাফেল ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন। ৩৬ বছর বয়সী আরিফ খান বলেন, ‘আমি আমার ভাগ্য পরীক্ষা করে দেখছিলাম। এর আগে আমি কখনোই লটারির টিকেট কিনিনি।’ পুরষ্কারের এই অর্থ বাংলাদেশি টাকায় কত হবে তা তিনি জানেন কী না জানতে চাইলে তিনি হিসেব করার চেষ্টা করেন। তবে একসময় তিনি টাকার অংকটা বের করতে না পেরে হাল ছেড়ে দেন এবং জানান ২০ মিলিয়ন ডলার নিয়ে তিনি এখন কী করবেন, তারও কোনো পরিকল্পনা করেননি।

তবে তিনি বলেন, ‘আমার আসলে কোনো পরিকল্পনা নেই। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিগ টিকেটের প্রচার দেখেছি এবং আগ্রহী হয়েছি। আমি আগে কখনো আমার ভাগ্য পরীক্ষা করিনি। আমি ১২ বছর যাবত সৌদি আরবে কাজ করেছি। আমার ব্যবসা সেখানে ধসে গিয়েছিল। কিন্তু এখন সব ঠিক আছে। ‘আমার দুই সন্তান, আমার স্ত্রী এবং আমার বাবা-মা রয়েছে। আমার ভাই এখানে (শারজাহ) দোকান চালায়। আমরা একটি সুখী পরিবার। আমি এই অর্থ অন্যদের সাহায্য করার জন্য ব্যয় করতে চাই। টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জিনিস। তাই, আমি এই অর্থ নিজেকে পরিবর্তন করতে ব্যবহার করতে চাই না।‘

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION