1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৭৮ জন পঠিত
মধুখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ
মধুখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে শনিবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী বিশ^ মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ছাত্রদল নেতাকর্মী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রেলগেটস্থ উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে ১১টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার প্রদক্ষিন শেষে রেলগেট এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি রতন কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, মো.শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.হামিদুর রহমান, আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আলিউজ্জামান খোকন, সংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাচু, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, কৃষকলীগের মোতালেব হোসেন মৃধা, মো. হাবিবুর রহমান মোল্যা, সেচ্ছা সেবকলীগের মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, যুবলীগের সাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রলীগের ইনজামামুল হক অনিক, রাকিবুল ইসলাম পাপ্পু, পৌর ও ইউনিয়ন আ‘লীগ, বীরমুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবীলীগ-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION