1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর মেডিকেল হাসপাতালে চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৬৪৯ জন পঠিত
ফরিদপুর মেডিকেল হাসপাতালে চুরি
ফরিদপুর মেডিকেল হাসপাতালে চুরি

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় সুমি (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুন) সকালে হাসপাতালটি থেকে চিকিৎসা সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। আটক সুমি ফরিদপুরের সালথার ময়েনদিয়া গ্রামের রুবেল নামে এক ব্যক্তির স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, আটক সুমি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে চিকিৎসা সামগ্রী ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে কোতয়ালী থানা পুলিশের কাছে চিকিৎসা সামগ্রীসহ ওই নারীকে হস্তান্তর করে।

এদিকে আটক সুমি দাবী করেন, হাসপাতালটির ফিমেল মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিস এ চিকিৎসা সামগ্রী তাকে দিয়েছেন। ইনচার্জ বিলকিস এই চুরির সাথে জড়িত; আমি না। এব্যাপারে হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে এঘটনা ধামাচাপা দিতে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আফসানা আক্তার শান্তা চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার ব্যাপারটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবী করে আফসানা আক্তার শান্তা বলেন, আমি ঘটনাটি কেন ধামাচাপা দিতে যাব? বরং আমি উল্টো অপরাধীদের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে তোপের মুখে আছি।

শান্তা বলেন, অপরাধীর কোনো ছাড় নেই। সত্যিই যদি সে অন্যায় করে থাকে তবে তার বিচার হোক। অতিশ্রীঘ্রই এব্যাপারে তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবী তুলেন নার্সের এই নেত্রী। অন্যদিকে আটকের সময় স্থানীয়রা অভিযোগ করেন, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বেশিরভাগ ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনতে হয় বাইরে থেকে। অথচ সরকারি কর্মকর্তা-কর্মচারি ও নার্সরা তা বাইরে বিক্রি করছেন। তাদের ধারণা এর সাথে হাসপাতালের কর্মরতরাও জড়িত আছেন। অবিলম্বে আটককৃত ব্যক্তির মাধ্যমে তা উদঘাটনের দাবি জানিয়ে বাকিদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সন্ধ্যা রানী মন্ডল বলেন, এব্যাপারে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে বক্তব্য জানতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস,আই) বেলাল হোসেন বলেন, হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রীসহ সুমি নামে এক নারীকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এব্যাপারে খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION