1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সালথায় আলোচনা সভা

  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬৭৮ জন পঠিত
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সালথায় আলোচনা সভা
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সালথায় আলোচনা সভা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার সকল মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন- সন্ত্রাস-জঙ্গী দমনে ইমামদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তারা যদি প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে মুসল্লীদের সামনে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন বা সকলকে সচেতন করেন, তাহলে এর বিস্তার ছড়াবে না। পাশাপাশি সালথার সহিংস কর্মকা-ের বিরুদ্ধেও ইমামদের ভুমিকা রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। আরও বক্তব্য রাখেন, সালথা থানার এসআই মো. গোলাম মোন্তাছির মারুফ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইকবাল হোসেন, মডেল কেয়ার মো. মাহমুদুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION