1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ দুই জন আটক

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬৬২ জন পঠিত
ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ দুই জন আটক
ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ দুই জন আটক

স্টাফ রিপোর্টার : ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪২ কেজি রুপার অলঙ্কার উদ্ধার করেছে ফরিদপুর ডিবি পুলিশের একটি চৌকষ টিম। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ মে) রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়ার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটকরা হলেন- লাহেড়ীপাড়ার বাসিন্দা হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান ও আসলাম খাঁনের ছেলে মো. সানি খাঁন।

শনিবার (২৮ মে) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৪২ কেজি রুপাসহ দুই জনকে আটক করে। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব অলঙ্কার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত এই পাচারকারীরা। পাচারের সাথে জড়িত চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা অপর ৩ জন পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION