1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথার গভীর জঙ্গলে হত্যাসহ ১৮ মামলার আসামী আটক

  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৮৮০ জন পঠিত
সালথার গভীর জঙ্গলে হত্যাসহ ১৮ মামলার আসামী আটক
সালথার গভীর জঙ্গলে হত্যাসহ ১৮ মামলার আসামী আটক

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় মো. বাবলু ফকির (৪০) নামে হত্যাসহ ১৮টি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে মৃত মোজাম ফকিরের ছেলে। মঙ্গলবার গভীর রাতে খারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে খারদিয়া ছয়আনিতে অবস্থিত একটি গভীর জঙ্গলে অভিযান চালিয়ে বাবলু ফকিরকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে গত ৫ মে খারদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত সিরাজুল হত্যা, সালথা উপজেলা পরিষদ ও থানা ভাঙচুর, দ্রুত বিচার আইন, পুলিশ বাদীসহ বিভিন্ন অপরাধের ১৮টি মামলা রয়েছে। এসব মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। তারমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। এরমধ্যে সিরাজুল হত্যার দায় স্বীকার করে আজ বুধবার (২৫ মে) বিজ্ঞ আদালতে জবানবন্দী দিয়েছেন বাবলু। খারদিয়া গ্রামের একাধিক বাসিন্দা বলেন- একাধিক মামলার আসামি থাকার পরেও বাবলু ফকির গ্রামে থেকে প্রকাশ্যে নানা ধরণের অপকর্মের সাথে জড়িত ছিলেন।

এলাকায় টুকটাক ঝামেলা হলে তিনি তাতে ইন্ধন দিয়ে বড় ধরণের সংঘর্ষ সৃষ্টি করে সবার আগে থেকে নেতৃত্ব দিতেন। সংঘর্ষ শেষে লোকজন নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর-লুটপাট করতেন। তারা আরও বলেন- শুধু নিজের গ্রাম নয়, পাশের বোয়ালমারীর পরমশ^র্দী গ্রামে গিয়েও সংঘর্ষ সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করতেন বাবলু। তার মূল পেশাই ছিল প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে উপার্জন করা। তবে পুলিশের ভয়ে রাতে তিনি বাড়িতে থাকতেন না। কাঁথা-বালিস ও মশারি নিয়ে কখনো পাট ক্ষেত আবার কখনো জঙ্গলে গিয়ে ঘুমাতেন। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION