1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুলবল টুন্টামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬৪৮ জন পঠিত
মধুখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুলবল টুন্টামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মধুখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুলবল টুন্টামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুকালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর ১২ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্টে পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,পৌর কাউন্সিলর আনিসুর রহমান লিটন প্রমখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর ১২ দলীয় টুর্নামেন্টের উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন টুর্নামেন্টে অংশ গ্রহন করেন।

ফাইনাল খেলায় মধুখালী পৌরসভা একাদশ বনাম উপজেলার ডুমাইন ইউনিয়ন একাদশ। খেলায় পৌরসভার পক্ষে একমাত্র গোলটি করেন মুন্না। ১-০ গোলে মধুখালী পৌরসভা চ্যাম্পিয়ন হয় । খেলা পরিচালনা করেন উৎপল কুমার ভৌমিক। সহকারীর দায়ীত্ব পালন করেন আবুল বাশার, মোঃ মতিয়ার রহমান, ও মোঃ দেলোয়ার হোসেন। বিকেলের খেলা শত শত দর্শক খেলা উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION