1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদে মামার সাথে গোসল করতে এসে লাশ হলেন ভাগিনা

  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৯৬ জন পঠিত
ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদে মামার সাথে গোসল করতে এসে লাশ হলেন ভাগিনা
ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদে মামার সাথে গোসল করতে এসে লাশ হলেন ভাগিনা

ভাঙ্গা ব্যুরো : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদে মামার সাথে গোসল করতে এসে লাশ হলেন ভাগিনা হাসান মিয়া(২২) । মঙ্গলবার বিকেলে ওই এলাকায় প্রবাহিত আড়িয়াল খা নদে গোসল করতে ্এসে যুবকটি সাতার না জানায় অসতর্কতাবশত এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে মাদারীপুর জেলার সদর উপজেলার অহিদুল ইসলামের ছেলে।

নিহতের পারিবার ও উদ্ধারকারীদের তথ্যমতে জানা গেছে, হাসান তার পরিবারের সাথে রাজধানীর মিরহাজিরবাগে বসবাস করেন। ৪ দিন পূর্বে সে পাশর্^বর্তী উপজেলার দোপ পাশা গ্রামে মামা বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে ভাগিনা হাসানকে সাথে নিয়ে মামা দ্বীন ইসলাম সরদার পাশ্ববর্তী আড়িয়াল খা নদে গোসল করতে যায়। এক পর্যায় দুজনেই সাতার না জানায় মামা দ্বীন ইসলামের সামনেই ভাগিনা গভীর পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গতকাল(মঙ্গলবার) ভাঙ্গা থানা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়। নদীতে প্রচন্ড শ্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হয়। এ ঘটনায় বুধবার সকালে ভাঙ্গা থানা ফায়ার সার্ভিসের সাব অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী ও বরিশাল ডুবুরী দলের লিডার নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নদে প্রায় দুই ঘন্টব্যাপী তল্লাশী চালিয়ে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে। লাশ উদ্বারের পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION