1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৭৫৮ জন পঠিত
ভাঙ্গায় মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের উত্তর বড়দিয়া গ্রামে ব্যাবসায়ী সাদ্দাম মোল্লা স্ত্রীর প্রতারনা এবং একটি প্রভাবশালী কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে ভ’ক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। রোববার সকালে ভাঙ্গা ফুড ল্যাব রে¯টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ত্রী ও এলাকার কয়েক প্রভাবশালীর দ্বারা তাদেরকে নানাভাবে হয়রানী তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাদ্দাম মোল্লা।

এ সময় তিনি সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। তার একমাত্র শিশুকন্যা ও তার পরিবার এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের মজিবর রহমান মোল্লার মেয়ে রুমা আক্তার নিশুর সাথে প্রায় ১০ বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। এক পর্যায়ে তার ব্যবসায়ীক কর্মস্থল রাজধানীতে স্ত্রীকে নিয়ে যান। এক পর্যায়ে স্ত্রীর সাথে জনৈক যুবকের সাথে প্রেম-প্রনয় ঘটিত বিষয়ে জড়িয়ে পড়ে। ইতমধ্যে তার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এক পর্যায়ে এলাকায় সালিশ বৈঠক হয়।

এরই মধ্যে স্ত্রী তার ব্যাবসায়ের বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি শ^শুর মজিবর রহমান মোল্লার যোগসাজসে এবং এওলাকার জনৈক সালিশ বৈঠকে নের্তৃত¦ দানকারীূ ব্যাক্তির মাধ্যমে তাকে নাজেহাল ও অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগে জানান। তিনি আরও জানান,এলাকার কয়েক প্রভাবশালী ও শ^শুরের সহায়তায় স্ত্রী রুমা আক্তার নিশু প্রতারনার মাধ্যমে ৫ লক্ষাধিক হাতিয়ে নিয়ে তাকে ৮/১০ টি মামলা দিয়ে হয়রানী করে চলেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে হয়রানীর প্রতিকার দাবী করেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত মজিবর রহমান মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি আনিত অভিযোগ সম্পর্কে উল্টো অভিযোগে জানান,অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তাকে সহ তার মেয়েকেই হয়রানী করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION