1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা : শামীম হক সভাপতি ইশতিয়াক আরিফ সম্পাদক নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৭১৫ জন পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ শহরে রাজেন্দ্র কলেজ অনুষ্ঠিত হয় । এতে সভাপতি পদে নির্বাচিত হন শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ কে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এদিন জনাকীর্ণ এই সম্মেলনে সাধারণ নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল লক্ষ্য করার মতো ।

আর সভাপতি পদে শামীম হক নির্বাচিত হবার পরপরই তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এতে সভাপতি পদে মোট ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ২১ জন প্রার্থীর মধ্যে থেকে উপরোক্ত ব্যক্তি দের নির্বাচিত করা হয় । এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের দলীয় নেতৃবৃন্দ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান কর্নেল ফারুক খান এমপি , আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুগ্ম সম্পাদক, এসএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, সিদ্দিকুর রহমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

আনোয়ার হোসেন কার্যনির্বাহী কমিটির সদস্য, ইকবাল হোসেন অপু কার্যনিবাহী কমিটির সদস্য এনামুল হক শামীম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোকাম্মেল হক , আওয়াল হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ নেতা অনিমেষ রায়,ও মনির হোসেন । অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা এই কমিটি ফরিদপুরের আওয়ামীলীগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমকে গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এই কমিটি আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ এবং দলের প্রত্যেকটা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION