1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জেলা আ’লীগের সম্মেলন সফল করতে নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর প্রস্তুতি সভা

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৯৩ জন পঠিত
জেলা আ'লীগের সম্মেলন সফল করতে নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর প্রস্তুতি সভা
জেলা আ'লীগের সম্মেলন সফল করতে নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর প্রস্তুতি সভা

মনির মোল্যা, সালথা : ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ উপলক্ষে সালথা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রস্তুতি সভা করেছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। মঙ্গলবার সকাল ১১ টায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির বাসভবন সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় প্রবিন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তাঁরা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুসহ উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। ফরিদপুর -২ আসন থেকে সম্মেলনে সর্বচ্ছ লোকসমাগম করা হবে ইনশাআল্লাহ। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। আমিও মায়ের মতো সারা জীবন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো। শেখ হাসিনার সকল সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবো। দলকে ঐক্য বদ্ধ করতে সবার সাথে মিলেমিশে কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION