1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম করা হচ্ছে -এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৯০ জন পঠিত
সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম করা হচ্ছে -এমপি নিক্সন চৌধুরী
সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম করা হচ্ছে -এমপি নিক্সন চৌধুরী

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম করা হচ্ছে। তিনি বলেন, নদী ভাঙ্গন কবলীত সদরপুরের বিভিন্ন অঞ্চলে নদী ভাঙ্গন রোদে স্থায়ী বাধ নির্মান করা হবে। তিনি আরো বলেন, খেলাধুলার প্রতি ছাত্র-ছাত্রী ও যুবকদের এগিয়ে আসতে হবে। খেলাধুলা করলে যুবকদের মনমানসিকতা ভাল থাকে ও লেখাপড়ায় উৎসাহ যোগায়। তিনি পিয়াজখালী বাসীর দাবির মুখে একটি খেলার মাঠ নির্মানে প্রতিশ্রতি দেন।

এছাড়া সদরপুরে সার্বিক উন্নয়নে যা কিছু করার দরকার তিনি সদরপুর বাসীকে সাথে নিয়ে উন্নয়ন করবেন। এমপি গত সোমবার সন্ধায় সদরপুরের পিয়াজখালী যুবশ্রেণীর উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট ফাইনাল টুনামেন্টের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসলাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

খেলায় ব্রাদার্স গাবতলা একাদশ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। টার্গেটের লক্ষ্যে এমটি রনি মোলামেরট্যাক একাদশকে ১৬ রানে পরাজিত করে ব্রাদার্স গাবতলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দলের খেড়োয়ার মোঃ রোমান ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION