1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৭০৭ জন পঠিত
ভাঙ্গায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ভাঙ্গায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী মালীগ্রাম আঃ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সদস্যদের সাথে সুধী সমাজ,গন্যমান্য ব্যাক্তিদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা শেষে নব নির্বাচিত কমিটির সদস্য, সভাপতি এবং প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর রহমান শাহিন।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী,শাহজাহান হাওলাদার,ম্যানেজিং কমিটির সদস্য দবির খালাসী, হেপি আক্তার আসাদুজ্জামান,মাসুদ আহমেদ প্রমুখ। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন নব নির্বাচিতদের বিদ্যালয়ের উন্নয়নসহ শিক্ষার পরিবেশ উন্নত করার আহবান জানান। নব নির্বাচিত সদস্যরা ও সভাপতি জবাবে শিক্ষার উন্নয়নে কাজ করার প্রতিশ্রæতি দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION