1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে চারদিনব্যাপী স্কাউটদের বেজ কোর্স অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৭২৪ জন পঠিত
ফরিদপুরে চারদিনব্যাপী স্কাউটদের বেজ কোর্স অনুষ্ঠিত
ফরিদপুরে চারদিনব্যাপী স্কাউটদের বেজ কোর্স অনুষ্ঠিত

মানিক দাস : বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা ব্যবস্থাপনা ও পরিচালনায় ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৬ থেকে ৯ মে চারদিনব্যাপী স্কাউটদের পারদর্শিতা ব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় । কাব স্কাউট এর জন্য একটি এবং স্কাউটদের জন্য দুটি বেজ কোর্স অনুষ্ঠিত হয়। কাপ বেজ কোর্স এ লিডার এর দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার স্কাউটার জাহাঙ্গীর মণ্ডল। এবং স্কাউট ব্যাজ কোর্স এ কোর্স লিডারের এর দায়িত্ব পালন করেন জেলা স্কাউট লিডার স্কাউটার এম এম শহিদুর রহমান বাবু ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদপুর জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ও জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এরা বিভিন্ন সময়ে উক্ত কোর্স পরিদর্শন করেন। এবং অংশগ্রহণকারী স্কাউট দের সাথে মতবিনিময় করেন । প্রাথমিক শিক্ষা অফিসার বলেন আগামী দিনে সোনার বাংলা গড়ার উপযুক্ত মানুষ তৈরি হতে হবে কাব স্কাউট এর মধ্য থেকে। সেজন্য সকল পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এ কার্যক্রম জোরদার করতে হবে। জেলা শিক্ষা অফিসার বলেন স্কাউটিং আলোকিত মানুষ তৈরি করতে সহায়তা করে।

সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়া-মহল্লায় মুক্ত দল গঠন করে স্কাউট বয়সী সকলকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক মোহাম্মদ শামিমুল ইসলাম সার্বক্ষণিকভাবে কোচ উপস্থিত থেকে কোর্স পরিচালনা সহায়তা করেন এতে মোট ৫২ জন স্কাউট ২৭ জন কাব স্কাউট এবং ২২ জন স্কাউট কর্মকর্তা এ কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION