1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৮৫৯ জন পঠিত
মধুখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব
মধুখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে সারাদেশের ন্যায় মৌসুমি রোগ ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন করেছে। সারা দেশের ন্যায় মধুখালীসহ আশপাশের উপজেলা গুলিতে ডায়রিয়া ছড়িয়ে পরছে। তার বেশীর ভাগ চাপ পড়ছে মধুখালী হাসপাতালে। মধুখালী সদর হাসপাতালের দেয়া তথ্যনুযায়ী মার্চ মাসে ১৬২জন এবং ২৩ এপ্রিলের দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১৮১ জন মধুখালী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ।

প্রতিদিন গড়ে প্রায় ৮জন ডায়রিয়ার রোগি ভর্তি হচ্ছেন। দিন দিন হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে। কোন ভাবেই থামছে না । সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। চলতি ২৩ এপ্রিল পর্যন্ত ৫ বছরের নীচে ৫৯জন শিশু ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। উপজেলার মেগচামী ইউনিয়নের রামনগর গ্রামের ৮ মাস বয়সী দিগন্তর মা পূর্নীমা জানান তার সন্তানের অবস্থা খুউব খারাব হয়ে ছিল গতরাতে ওকে ভর্তি করেছি বর্মমানে আমার সন্তান ভাল আছে।

জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বেড়াদি গ্রামের তাসলিমার সন্তান জান্নাতী(১),পৌর সভার আলামপুর গ্রামের ৩ সন্তানের জননী হাবেলা বেগম(২৫)গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফ বিশ্বাস(৬০)সহঅনেকে ডায়রিয়ার চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। এ ব্যপারে মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কবির সরদার জানান ডারিয়ার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এ সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে আমরা সতর্ক আছি।

জনসাধারণকে বলি খোলা খাবার না খাওয়া এবং খাদ্য গ্রহনে সতর্কতা গ্রহন করা। উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ আঃ সালাম জানান কেবল মাত্র এ রুপটা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের। এর বাইরে ওয়াড পর্যায়েও আছে । ডায়রিয়া প্রতিরোধে বা চিকিৎসায় কমিউনিটি ক্লিনিক গুলোতে পর্যাপ্ত ঔষধ পাঠিয়েছি । আমাদের কাছে যথেষ্ঠ ডায়রিয়া চিকিৎসা সমগ্রী মজুত আছে । এ পর্যন্ত ডায়রিয়ায় কোন প্রাণ হানির ঘটনা ঘটে নাই । সবাই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ীতে ফিড়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION