1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে ট্রাকচাপায় এক নারী নিহত

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৬৮৫ জন পঠিত
মধুখালীতে ট্রাকচাপায় এক নারী নিহত
মধুখালীতে ট্রাকচাপায় এক নারী নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ওই ব্যবসায়ীর নাম আরিফ হোসেন (৩০)। বাগাট বাজারে তার ওয়ার্কশপ রয়েছে।

আহত আরিফকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাত ৩টার দিকে বাগাট বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন আরিফ। হঠাৎ করেই অজ্ঞাত একটি ট্রাক এসে তাকে চাপা দিলে গুরুতর আহত হন আরিফ। আরিফকে চাপা দিয়ে দ্রুত ট্রাকটি পালিয়ে যাওয়ায় সময় এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাজার এলাকাতেই থাকতেন। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION