1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে অনলাইন জুয়ারি আটক

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৭২৩ জন পঠিত
ফরিদপুরে অনলাইন জুয়ারি আটক
ফরিদপুরে অনলাইন জুয়ারি আটক

হারুন-অর-রশীদ : ফরিদপুরে রাশেদুল ইসলাম (২৩) নামে এক অনলাইন জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, জুয়া খেলার নগদ ৬১ হাজার টাকাসহ ডাচ-বাংলা ব্যাংকের একটি চেক জব্দ করা হয়। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার একটি বিকাশের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় রাশেদুল ইসলাম নামে এক অনলাইন জুয়ারিকে আটক করা হয়। আটক রাশেদ শহরের রথখোলা এলাকার আয়নাল মিয়ার ছেলে। ডিবির ওসি রাকিবুল ইসলাম জানান, অনলাইন জুয়া প্রকৃত পক্ষে একটি প্রতারণার ফাঁদ।

এই ফাঁদে পড়ে প্রতিদিন অসংখ্য মানুষ অর্থনৈতিকভাবে সর্বশান্ত হচ্ছে। তাইতো অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম নামে এক অনলাইন জুয়ারিকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION