1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৭৭৬ জন পঠিত
ভাঙ্গায় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
ভাঙ্গায় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ঐতিহ্যবাহী ‘‘ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩৩- তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনাড়ম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল(শুক্রবার) দিন ব্যাপী ডাঃ কাজী আবু ইউছুব স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাষ্টার, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইকরাম আলী ফকির, কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ শাহ আলম, একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ^াস, আওয়ামীলীগ নেতা এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক জহুরুল হক মিঠুন, যুবলীগ নেতা শহিদুল হক লিটনসহ বিদ্যালয়ের শিক্ষকগণ।

এর আগে সকালে প্রধান অতিথি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান স্থলে পৌঁছালে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রধান শিক্ষক হায়দার হোসেন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এতে দেহ ও মন পরিবর্তনের মাধ্যমে তরুনরা জাতি গঠনে ভ’মিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION