ফরিদপুর প্রতিনিধি :
ফ্যাসিবাদীরা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীিয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি’র সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, সম্প্রতি ফরিদপুরে একটি বাসে আগুন দিয়ে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ করছে।
রোববার সকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসা আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ডিসেম্বরের নামে একটি হাইপ তৈরি করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এর জবাব বাংলাদেশের মানুষ দেবে।”
এ সময় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, যুবদল নেতা মুন্সি ইসারতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #