1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

সদরপুরে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪৯ জন পঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে ১কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ । এ সময় তাদের কাছ থেকে ১কেজি গাঁজা, নগদ ৩০ হাজর টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার এস.আই আশরাফ হোসেনের নেতৃত্বে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে তার বাড়ি থেকে রবিউল বেপারী (৪৮) ও হাসান মোল্যা (৫০) কে গ্রেফতার করা হয়। সদরপুর থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ।
উক্ত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের মৃত শাহবুদ্দিন বেপারীর ছেলে রবিউল বেপারী ও চর বিষ্ণপুর ইউনিয়নের জামতলা গ্রামের মেঘলা মোল্যার পুত্র হাসান মোল্যা। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছে এবং এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলা নং ০৩/ তারিখঃ ০৬-০২-২০২২ইং।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION