1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

বোয়ালমারীতে নিহত গৃহবধূর পরিবারের দাবী হত্যা!

  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১০৭৯ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর
গ্রামের গৃহবধূ মারা যাওয়ার ঘটনায় বাচ্চু ফকির (৫০) সহ তিন জনের নামে হত্যা মামলার অভিযোগ এনে সোমবার (২২ নভেম্বর) লিখিত অভিযোগ করেছেন ওই
গৃহবধূর ভাই মো. মিরাজ মোল্যা। মিরাজ মোল্যা সালথা উপজেলার বড় বাহিরদিয়া গ্রামের মোতাহার মোল্যার ছেলে।


লিখিত অভিযোগে উল্লেখ করেন, মিরাজ মোল্যার বড় বোন ওই মৃত গৃহবধূ হেমালী বেগম (৪০)। বিভিন্ন অজুহাতে হেলামী বেগমকে মারধর করে ও খুন জখমের হুমকি দিয়ে আসছে তার শশুর বাড়ির লোকজন। বিষয়টি ওই গৃহবধূর ভাইসহ বাবার বাড়িতে জানালে তারা বোনের বাড়িতে এসে সকলকে অনুরোধ করেন অত্যাচার না করার জন্য। গত ১৭ নভেম্বর সকাল ৯ টার দিকে তার বোন হেমালী বেগমকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে মারপিট করে জখম করে। আঘাতে ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু হয়। তখন কীটনাশক তার মুখে ঢেলে বলে বেড়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো উল্লেখ করেন, তার বোন হেমালী বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
উল্লেখ্য গত ১৭ নভেম্বর হেমালী বেগম নামের এক গৃহবধূর লাশ রামনগর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। পরে ১৮ নভেম্বর ওই লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়
ময়না তদন্তের জন্য।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ওই গৃহবধূ হেমালী বেগমের মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে
ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION