1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

যুবদল নেতার মুক্তির দাবীতে ফরিদপুরে বিক্ষোভ

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৪৪ জন পঠিত
যুবদল নেতার মুক্তির দাবীতে ফরিদপুরে বিক্ষোভ
যুবদল নেতার মুক্তির দাবীতে ফরিদপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় যুবদলের সভাপতি’ সুলতান সালাউদ্দিন টুকু’র নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে রোববার (৫ মে) শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। সংগঠনের ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে, শহরের ব্রাহ্মসমাজ সড়ক হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মূখে পথ সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, নাসির খান, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন মোল্লা, মহানগর যুবদলের সহ সভাপতি আদনান খান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান । এ সময় সকল বক্তারা বলেন, আগামী দিনের সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহনের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION