1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সাতটি জিপারে সাড়ে ৬ হাজার পিচ ইয়াবা : যুবকের যাবজ্জীবন

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৩১ জন পঠিত
সাতটি জিপারে সাড়ে ৬ হাজার পিচ ইয়াবা : যুবকের যাবজ্জীবন
সাতটি জিপারে সাড়ে ৬ হাজার পিচ ইয়াবা : যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ইয়াবা সহ গ্রেফতার এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। একইসাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত আজ রোববার (৫ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মুকুল মোল্লা ওরফে অভি (২১)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি অভি আদালতে হাজির ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাতে শহরের রঘুনন্দনপুরের একটি ভাড়াটিয়া বাসা থেকে অভিকে গ্রেফতার করে। এসময় তার ফ্ল্যাটবাসার রান্নাঘরের সানশেড হতে সাতটি জিপারে সাড়ে ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৮ এর ডিএডি ইসরাফিল আমীন মুকুল মোল্লা ওরফে অভির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই সামসুল আলম ওই বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বাদি সহ ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষী দেন। রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, মামলার দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) স্মারণি ১০ (গ) মোতাবেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION