1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ছয় লাখ টাকার কারেন্ট জাল জব্দ : গ্রেফতার দুই

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৯০ জন পঠিত
ছয় লাখ টাকার কারেন্ট জাল জব্দ : গ্রেফতার দুই
ছয় লাখ টাকার কারেন্ট জাল জব্দ : গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করেন ফরিদপুরের কোতয়ালি নৌ পুলিশ ফাঁড়ি। এসময় ২ জন কে আটক করা হয়। বুধবার বিকালে সদর উপজেলার নর্থ চানেল ইউনিয়েেন আলেক খা ডাঙ্গির দুলাল মৃধার বাড়িতে নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে ২ জন কে আটক করা হয়।

তারা হলেন, নর্থচ্যানেল ইউনিয়নের মোঃ মোহর মৃধার ছেলে দুলাল মৃধা (৫০) ও দুলার মৃধার ছেলে শিপন মৃধা। নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল রযেছে। আমরা অভিযান পরিচালনা করে প্রায ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করি। এ সময় তাদের দুইজনকে আটক করি। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION