1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯১ জন পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : একুশে ফেব্রæয়ারি বাঙালি জাতির জীবনে এক গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষা রক্ষার জন্য রাজপথে নেমেছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই সেই গৌরবময় জাতি, যারা ভাষার প্রাণ দিয়েছিল। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ, ফরিদপুর কর্তৃক বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২১ ফেব্রæয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করা হয়।

দিবসের শুরেতেই পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর এর সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং জেলা পুলিশ, ফরিদপুরের সকল পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী “প্রভাত ফেরী” আয়োজন করা হয়। র‌্যালীটি পুলিশ লাইন্স, ফরিদপুর হতে যাত্রা করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্স এসে শেষ হয়। এর পরে পুলিশ লাইনস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

পরবর্তীতে পুনাক সভানেত্রী আনিকা ফারিহা রশিদ পুনাক, ফরিদপুরের সকল সদস্যদের নিয়ে শহিদদের স্বরণে পুষ্পস্তবক অর্পন করেন। এর পরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের সকল শিক্ষার্থীরা শহিদদের স্বরণে পুষ্পস্তবক অর্পন করে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পুলিশ লাইনস্থ ড্রিল শেডে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত); মো: সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল অফিসার ও ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION