1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চোখের জলে প্রয়াত সহকর্মীকে শেষ বিদায় জানালো ফরিদপুর প্রেসক্লাব

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ জন পঠিত
চোখের জলে প্রয়াত সহকর্মীকে শেষ বিদায় জানালো ফরিদপুর প্রেসক্লাব
চোখের জলে প্রয়াত সহকর্মীকে শেষ বিদায় জানালো ফরিদপুর প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার : চোখের জলে প্রয়াত সহকর্মীকে শেষ বিদায় জানালো ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য প্রকাশিতব্য দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামানের মরদেহ লাশবাহী হিম শীতল পিকআপটি ফরিদপুর প্রেসক্লাব চত্ত¡রে এসে পৌঁছায়। এরপর পিকআপ থেকে মহদেহের খাটিয়া প্রেসক্লাব চত্ত¡রে নামানো হয়। এসময় ফরিদপুর প্রেসক্লাবের অনেক সদস্য তাদের সহকর্মীর মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

দীর্ঘদিনের সহকর্মীদের আহাজারিতে ওই সময় এক আবেগঘন-হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে ফরিদপুর প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষে থেকে দীর্ঘদিনের সহকর্মীকে পুস্পস্তবক প্রদান করা হয়। পরে মোনাজাত করা হয়। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহবাহী পিকাপভ্যানটি আনা হলে তার দীর্ঘদিনের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। ফরিদপুর প্রেসক্লাব ও ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ঢাকা প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চত্বরে সাংবাদিক লায়েকুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হয়।

গত শনিবার (১৭ ফেব্রæয়ারি) বিকেলে কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা লায়েকুজ্জামানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক লায়েকুজ্জামান দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার আগে দৈনিক কালের কণ্ঠে কর্মরত ছিলেন। এ আগে তিনি মানবজমিন পত্রিকার ভাম্যমাণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লায়েকুজ্জামানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শ্বশুর বাড়ি রাজবাড়ী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মীপুর পৌর কবরাস্থানে জানাজা শেষে লায়েকুজ্জামানকে দাফন করা হবে। লায়েকুজ্জামানের মৃত্যুতে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একে আজাদ, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা)আসনের সংসদ সদস্য শাহদাব আকবর,ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক মো. শাহজাহান, সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান ও কবিরুল ইসলাম সিদ্দীকী প্রমুখ শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION