1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে বিএনপির গণসংযোগ : ডামি সরকারকে না হটালে মানুষের মুক্তি নেই

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৬ জন পঠিত
ফরিদপুরে বিএনপির গণসংযোগ : ডামি সরকারকে না হটালে মানুষের মুক্তি নেই
ফরিদপুরে বিএনপির গণসংযোগ : ডামি সরকারকে না হটালে মানুষের মুক্তি নেই

স্টাফ রিপোর্টার : ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ঢাকা-বরিশাল মহা সড়ক সংলগ্ন হেলিপোর্ট কাঁচা বাজার ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে গণসংযোগ গণসংযোগ করে ও লিফলেট বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

এ কর্মসূচিতে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক মো. আরিফুজ্জামান, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী ও মো. হাজ্জাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান, জেলা ছাএদলের সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি অনিক খান প্রমূখ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপি নেতৃবৃন্দ হেলিপোর্ট বাজারে এসে প্রত্যেক দোকানদারের সাথে গণসংযোগ করেন ও হাতে লিফলেট তুলে দেন।

এসময় ওই বাজারসহ ঢাকা-রবরিশাল মহা সড়কের আশে পাশের দোকান ও পথচারীদের সাথে গণ সংযোগ করেন এবং লিফলেট তুলে দেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বলেন, ভোটার বিহিন ডামি নির্বাচনে ডামি সরকারকে ক্ষমতা থেকে না হটানো পর্যন্ত দেশের মানুষের মুক্তি নেই। এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন আয়োজন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION