1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

অবরোধ সমর্থনে ফরিদপুরে কৃষক দলের বিক্ষোভ

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪১০ জন পঠিত
অবরোধ সমর্থনে ফরিদপুরে কৃষক দলের বিক্ষোভ
অবরোধ সমর্থনে ফরিদপুরে কৃষক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : অবরোধের সমর্থনে ফরিদপুর মহানগর কৃষক দল মিছিল করেছে। বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর কোট এলাকায় স্বাধীনতা চত্ত্বরে এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটি ফরিদপুর কোট এলাকায় স্বাধীনতা চত্ত¡র থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের অফিসের গেট হয়ে আবার স্বাধীনতা চত্ত¡রে এসে শেষ হয়। ওই সময় আদালতের গেটের সামনে কয়েকজন পুলিশ ছিল। মিছিল হওয়া দেখে তারা অন্য পুলশেদের খবর দেন। পরে পুলিশের গাড়ি ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসার আগেই বিক্ষোভ কারীরা স্বাধীনতা চত্ত¡রে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে।

এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি মুহা. মামুন অর রশিদ। সংক্ষিপ্ত বক্তব্যে মুহা. মামুন অর রশিদ বলেন, সরকার হটানোর একদফার আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। তিনি ঘোষিত নির্বাচনী তপসিল বাতিল করে অবিলম্বে তদারকি সরকারের অধীনে নির্বাচন আহ্বানের দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও শেখ হারুন, যুগ্ন সম্পাদক মতিয়ার হোসেন, সহ সম্পাদক খান, দফতর সম্পাদক আবু সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক রানা ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION