1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নাশকতা মামলায় জেলা বিএনপি’র সদস্য সচিবসহ দুইজন গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৯৬ জন পঠিত
নাশকতা মামলায় জেলা বিএনপি'র সদস্য সচিবসহ দুইজন গ্রেপ্তার
নাশকতা মামলায় জেলা বিএনপি'র সদস্য সচিবসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ শহরের পূর্ব খাবসপুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার হতে তাদের গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের শ্রীঅঙ্গন সেতুর নিকট ও রাত দেড়টার দিকে অম্বিকাপুর রেল গেট এলাকায় অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণের দুটি ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৯ অক্টোবর পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নাশকতা, অগ্নি সংযোগ ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই দুটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এ কে কিবরিয়া ও ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION