1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

নাশকতা মামলায় ফরিদপুরে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৯৬ জন পঠিত
নাশকতা মামলায় ফরিদপুরে বিএনপির দুই নেতা গ্রেপ্তার
নাশকতা মামলায় ফরিদপুরে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টা ও সাড়ে ১১টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই দুই নেতা হলেন, ফরিদপুর মহা নগর বিএনপির যুগ্ম আহŸায়ক নাসিরউদ্দিন আহমেদ মিলার ও জেলা যুবদলের সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজিব হোসেন।

রাজীবকে বেলা ১১টার দিকে শহরের পূর্ব খাবাসপুরস্থ নিজ বাড়ি থেকে এবং বেলা সাড়ে ১১টার দিকে নাসিরউদ্দিনকে শহরের কমলাপুরস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত ২৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের শ্রীঅঙ্গন সেতুর নিকট অগ্নি সংযোগ ও ককটেল উদ্ধারের ঘটনা ঘটে।

এ ঘটনায় এস আই খায়রুল বাসার বাদী হয়ে গত ২৯ অক্টোবর ১৬ জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলাদায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে নাসিরউদ্দিন ও রাজীবকে। উল্লেখ্য ওই মামলায় এর আগে ফরিদপুর মহানগর বিএনপির আহŸায়ক এ এফ কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION