1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

কানাইপুরের শ্রমিক কলোনীতে আগুন : পুড়লো শ্রমিকদের ১৩ টি কক্ষ

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮৮ জন পঠিত
কানাইপুরের শ্রমিক কলোনীতে আগুন : পুড়লো শ্রমিকদের ১৩ টি কক্ষ
কানাইপুরের শ্রমিক কলোনীতে আগুন : পুড়লো শ্রমিকদের ১৩ টি কক্ষ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কানাইপুর মালাঙ্গা গ্রামের করিম জুট মিলের ঠিক উল্টো পাশের শ্রমিক কলোনীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি লম্বা ২ টি ঘর। যার একটির মালিক জুলফিকার মিনু মোল্যা, অপরটির মালিক জাহিদ মোল্যা।

ঘর দুইটি তে ১৬ টি কক্ষ ছিল। যা কক্ষ গুলো স্থানীয় পাটকলের শ্রমিকরা ভাড়া নিয়ে বসবাস করতেন। স্থানীয়রা জায়গা টিকে শ্রমিক কলোনী হিসেবে জানে। সোয়া ৬ টার দিকে বিদ্যুতের মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত ও ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION