1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত
ফরিদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত
ফরিদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘পুলিশ জনতা ঐক্য গড়ি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শোভাযাত্রা, আলোচনাসভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস। দুপুর ১২টার দিকে ফরিদপুর পুলিশ লাইনস থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক ধরে ফরিদপুর ইসলামি ফাউন্ডেশন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ও ফরিদপুর জিলা স্কুলের সামনে দিয়ে আবার ফরিদপুর পুলিশ লাইিনস এ ফিরে যায়। পরে পুলিশ লাইনস ভিতরে অবস্থিত পুলিশ শেডে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান। প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামলুল আহসান তালুকদার।

আলোচনায় অংশ নেন, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক মো. শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্লা, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া, যুব মহিলা লীগের রোকসানা আক্তার, ফরিদপুর পৌরসভার দুই নম্বর প্যানেল মেয়র মতিউর রহমান। সভার শুরুতে কমিউনিটি পুলিশিং এর গঠন ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদান হোসাইন।

বক্তারা বলেন, দেশে জনসংখ্যার অনুপাতে নয়শ ব্যাক্তির বিপরিতে একজন পুলিশ সদস্য রয়েছে। এ অল্প সংখ্যক পুলিশ দিয়ে জেলার আইন শৃংখলা পরিস্থিতি, মাদক, বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়। এজন্য স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেক ব্যাক্তিকে নিজ নিজ অবস্থান থেকে পুলিশিং দায়িত্ব পালন করতে হবে। কারও চোখের সামনে কোন অপরাধ সংঘটিত হতে দেখলে তার প্রতিবাদ করতে হবে এমনকি একজন অপরাধীকে আটক করার ক্ষমতাও একজন নাগরিকের রয়েছে। এ অধিকার প্রয়োগ করতে হবে। নাগরিকরা সচেতন ও দায়িত্বশীল হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হবে। সবশেষে সংগীত পরিবেশ করে পুলিশ ও স্থানীয় শিল্পীরা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION