1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫২৬ জন পঠিত
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা কমিটি রয়েছে সেই কমিটির সকল সদস্যকে প্রতি মাসে একবার সভা করতে হবে। আর কয়েকদিন পরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেইবিষয়ে সকলের সর্তক থাকতে হবে। তিনি আরও বলেন, দেশে একটি চক্র ধর্মীয় অনুষ্ঠান কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এবং এমন কোনো ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION