1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৯২ জন পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মিথ্যাচার গুজব সন্ত্রাস জঙ্গিবাদ দেশ বিরোধী ষড়যন্ত্র, এবং হরতালের বিরুদ্ধে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের আলিপুর মহল্লা এলাকার হাসিবুল হাসান লাভলু সড়কে আওয়ামী লীগ অফিসের সামনে এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।

বক্তারা বলেন বিএনপি জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তারা আজকে হরতাল ডেকে দেশের উন্নয়নমূলক কার্যক্রম কে বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে। বক্তারা বলেন বিএনপি’র আজকের হরতাল সফল হয়নি। স্বাভাবিকভাবেই অন্যদিনের মতো মানুষের জীবনযাত্রা অব্যাহত রয়েছে। মানুষ তাদের দৈনন্দিন কাজ করছে। অথচ আজকে যারা বিএনপি’র পক্ষ থেকে হরতাল ডেকেছিল তারা কোথায়? আপনারা হরতাল ডেকেছেন সে হরতাল সফল হয়নি জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।

বক্তারা বলেন, গতকাল বিএনপি জামাতচক্র প্রধান বিচারপতির বাসায় হামলা করেছেন আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। পাশাপাশি একজন পুলিশ সদস্যকে হত্যা করেছেন বক্তারা অবিলম্বে উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা বলেন সংবিধান মেনে আগামী বছরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য আহŸান জানান। এর আগে শান্তি সমাবেশের সমর্থনে শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মোটর বাইক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION