1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবারের বাৎসরিক ওরশ অনুষ্টিত

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৮৫ জন পঠিত
ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবারের বাৎসরিক ওরশ অনুষ্টিত
ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবারের বাৎসরিক ওরশ অনুষ্টিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবার শরীফের ৪০ তম বাৎসরিক ওরশ বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে অনুষ্টিত হয়েছে। প্রয়াত হযরত খাজা শাহ সুফি সৈয়দ নুর মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিশ্তী আল নুরে নিজামী’র বাসভবনে রাত ভর নানা কর্মসূচী পালনের মাধ্যমে বাৎসরিক এই ওরশ অনুষ্টিত হয়। ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবার শরীফের গদীনশীন আজিজুল ইসলাম আজিজ চিশ্তী জানান, দরবারে বাদ মাগরিব ধর্মীয় আলোচনা, ওয়াজ নসিয়ত , বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমলাপুর চিশতীয়া ভক্ত মঞ্জিলের পীর সাহেব মো: সোকেলউদ্দিন আল চিশতী। রাতে খাজা বাবার সামা গজল ও ধর্মীয় ভাব সংগীত পরিবেশন করেন ফরিদপুর লালন পরিষদের সভাপতি পাগলা বাবলু খান,বিশিষ্ট বাউল শিল্পী ফকীর নিজামউদ্দিন সাই ডলার, বাউল মোমরেজ উদ্দিন, বাউল ডাবলু শাইসহ অন্যান্য শিল্পিরা। গভীর রাতে শেজরা শরীফ পাঠ করা হয়। শেজরা শরীফ পাঠ শেষে সুবেহ সাদিকের পূর্বে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।ওরশ চলাকালিন সময় কয়েক দফায় নেওয়াজ বিতরন করা হয়। ওরশে ভক্তবৃন্দ,জাকেরান ও আশেকানেরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION