1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বৃদ্ধা ধর্ষণ মামলার আসামি সাহেব আলী র‌্যাবের অভিযানে গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪৯১ জন পঠিত
বৃদ্ধা ধর্ষণ মামলার আসামি সাহেব আলী র‌্যাবের অভিযানে গ্রেফতার
বৃদ্ধা ধর্ষণ মামলার আসামি সাহেব আলী র‌্যাবের অভিযানে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ৮৫ বছরের বৃদ্ধা সুখযান ধর্ষণ মামলার আসামি সাহেব আলীকে গ্রেফতার করেছে ফরিদপুরের র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল বুধবার আনুমানিক রাত ৯ টা ২০ মিনিটে ফরিদপুরের র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-১৪ এর সহযোগীতায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার চায়না মোড় শমুভুগঞ্জে একটি যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৮/২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলার এজাহার নামীয় রঘুনন্দনপুর গ্রামের ৮৫ বছরের বৃদ্ধা সুখযান ধর্ষণ মামলার একমাত্র প্রধান আসামি ধর্ষক সাহেব আলী (৪০) পিতা- হাচেন প্রামাণিক, সাং- রঘুনন্দনপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

গত ১১ অক্টোবর র‌্যাব-১০ এবং র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/০৭/২০২৩ ইং তারিখে রাজবাড়ী জেলার পাংশা থানার রঘুনন্দনপুর গ্রামের ৮৫ বছরের বৃদ্ধা সুখযান তার আত্মীয় বাড়ী থেকে ফেরার পথে বিকাল আনুমানিক বিকেল চারটায় একই গ্রামের সাহেব আলী তাকে পান দেয়ার কথা বলে জোর করে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। পরবর্তীতে ধর্ষনের শিকার বৃদ্ধার ছেলে মোঃ আকবর সরদার বাদী হয়ে গত ০১ অক্টোবর ২০২৩ তারিখ পাংশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনা সংবাদ প্রাপ্তির পর থেকে র‌্যাব-১০ এর একটি বিশেষ টিম পলাতক আসামীকে গ্রেফতার অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ১১ র‌্যাব-১৪ সদর কোম্পানীর সাথে এক যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার চায়না মোড় শমুভুগঞ্জ থেকে পলাতক ধর্ষক সাহেব আলী’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ধর্ষনের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION