1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৮৫ জন পঠিত
ফরিদপুরে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত
ফরিদপুরে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ফরিদপুর জেলার উদ্যোগে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছার অনুষ্ঠিত হয়। আজ বুধবার বাদ আসর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল মাঠে এ জলছা অনুষ্ঠিত হয়। আয়োজক সংশ্লিষ্টরা জানান, শতাব্দীর শ্রেষ্ঠ আল্লাহর মহাওলী, আরেফে কামেল, মুর্শীদে মুকাম্মেল, জামানার মহা মুজাদ্দি বিশ্বগুণী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত জাকেরানদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের পবিত্র হুকুমে পবিত্র আজিমুশ্বান এ জলছার আয়োজন করা হয়ে।

জলছায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আল্লামা মুফতি আবু নাসের জিহাদী সাহেব। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ও ফরিদপুর জেলা কর্মী প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী। এছাড়া আরো ওয়াজ করেন মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেব, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মুফতি লিয়াকত আলী আশেকী সাহেব, মুফতি মাসুদুর রহমান হামিদী সাহেব, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মাওলানা রইস উদ্দিন মনির সাহেব, মাওলানা আব্দুল কাদের লোহানী সাহেব, মাওলানা কামরুজ্জামান নূরী সাহেব, মাওলানা আবিদ হাসান বুলবুলী সাহেব, মাওলানা আব্দুস সোবাহান সাহেব, মুফতি আব্দুল মান্নান জিহাদী সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাওলানা মিজান বিল্লাহ সাহেব, মাওলানা বেলায়েত হোসেন আশেকী সাহেব।

আরো উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশিষ্ট ওয়ামায়ে কেরামগণ। উক্ত জলছায় সকল জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমান উপস্থিত থেকে দয়াল নবী রাসূলে পাক (দঃ) ও নায়েবে নবী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের খাস মোহাব্বত দেলে পয়দা করার এবং অন্তর আত্মাকে আল্লাহর নূরের তাজাল্লীতে রৌশন করার জন্য আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION