1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

শারদীয় দূর্গোৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পিরা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৬২৬ জন পঠিত
শারদীয় দূর্গোৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পিরা
শারদীয় দূর্গোৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পিরা

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীও শারদীয় দূর্গোৎসব। তাই শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃৎশিল্পীরা। দিন রাত ঘাম ঝরানো পরিশ্রম করে তৈরি করা হচ্ছে প্রতিমা। বিভিন্ন ডিজাইন ও কারুকার্য্য মাটি, খড় এবং শুতলি সাহায্যে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা, এক একটি মন্দিরে তৈরি করা হচ্ছে একেক রকম ডিজাইনের প্রতিমা।ডিজাইনের উপর ভিত্তি করে মুজুরি নিচ্ছেন মৃৎশিল্পীরা।

১৪অক্টোবর মহালয়া এবং ২০অক্টোবর মহাষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। ২৪অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব। এবছর দেবী দূর্গার আগমন ঘোটকে এবং কৈলাসে গমন করবেন ঘোটকেই। প্রতিমা নির্মাণ মৃৎশিল্পীরা জানান দূর্গাপূজার একমাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরুকরে দিনরাত কাজ করছি। পূজার আগেই সব কাজ শেষ হবে বলে আশাকরি। উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় জানান,গত বছর উপজেলার ১পৌরসভাসহ ১১টি ইউনিয়নে পূজা হয়েছিল ১শ ৫৫ টি মন্ডবে এবার ১শ ৬১ টি এবার ৫ টি মন্ডব বেড়েছে।

পৌর সভা ১২,কামালদিয়া ইউনিয়ন -৫,গাজনা ইউনিয়ন-১৬,বাগাট ইউনিয়ন-১৩, কামারখালী ইউনিয়ন-১৩, আড়পাড়া ইউনিয়ন-৭, মেগচামী ইউনিয়ন-২৬, নওপাড়া ইউনিয়ন-১৭, রায়পুর ইউনিয়ন-১৫, ডুমাইন ইউনিয়ন-১৩, কোরকদি ইউনিয়ন-১২ও জাহাপুর ইউনিয়ন-৮টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের মোবাইলে দূর্গাপূজার প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নির্দেশনা আছে প্রতিটা মন্ডবে সিসি ক্যামেরার আওতায় থাকবে। অপ্রতিকর ঘটনা এড়াতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্যদের নেতৃত্বে প্রতিটা মন্ডবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION