1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় ভ্যানচালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৪ জন পঠিত
ভাঙ্গায় ভ্যানচালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ভাঙ্গায় ভ্যানচালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় এক ভ্যান চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে নিজ বাড়ি থেকে সামিউল শেখ (২৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সামিউল চৌকিঘাটা গ্রামের আইয়ুব শেখের পুত্র। সামিউলের স্ত্রী ও সাত মাস বয়সের এক কন্যা সন্তান রয়েছে।

সামিউলের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সামিউল হতদরিদ্র পরিবারের সন্তান। তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ। চৌকিঘাটা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে তাদের বসবাস। ভ্যান চালিয়ে মা,বাবা,স্ত্রী, কন্যা নিয়ে সংসার চালাতেন। সামিউল তার মাকে কিছু টাকা ধার করে দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে চাপ দিচ্ছিল। তার মা টাকা ধার করে দিতে রাজি হয়নি। এ নিয়ে শনিবার সকাল ৭ টার দিকে মায়ের সাথে তার ঝগড়া হয়। সকাল ৯ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে বাড়ির লোকজন দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়।

পুলিশ বেলা ১১টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করে। ঘারুয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মোশারেফ মাতুব্বর বলেন, পারিবারিক ঝগড়ার কারনে সামিউরের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION