1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চোরের ছুরিকাঘাতে ১২ দিন পর প্রবাসীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৭ জন পঠিত
চোরের ছুরিকাঘাতে ১২ দিন পর প্রবাসীর মৃত্যু
চোরের ছুরিকাঘাতে ১২ দিন পর প্রবাসীর মৃত্যু

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় চোরের নির্মম ছুরিকাঘাতে সলেমান মিয়া(৫০) নামের এক মালেশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে । ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত সলেমান ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারডাক গ্রামের সোনা মিয়ার পুত্র ।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সলেমান তার পুত্র তারিকুল ইসলামকে বিদেশে পাঠানোর জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে।

ঐ টাকা চুরির উদ্দেশ্যে রাত ১২টার সময় সালমানের ঘরে প্রবেশ করে হাচান নামের এক চোর। বাড়ির লোকজন টের পেয়ে টাকা নিয়ে পালানোর সময় হাসানকে ধাওয়া করে। পথিমধ্যে হাসান ও তার ভাই মিলে সলেমান ও তার মা এবং ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে । স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সলেমানের অবস্থা অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।

১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সলেমান শেখ বৃহস্পতিবার ভোরে মারা যায়। নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, আমার বাবাকে হাসান ও তার লোকজন নির্মম ভাবে কুপিয়ে হত্যা করল। আমরা খুনিদের ফাঁসি চাই। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, সলেমান নামের এক লোক মারা গেছে শুনে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION