1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ জন পঠিত
ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত
ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

স্টাফ রিপোর্টার : “পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,(২৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে যতগুলো পর্যটন রয়েছে তার মধ্যে বৃহত্তম ফরিদপুর জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পর্যটন খাতকে ঢেলে সাজাতে হবে। ফরিদপুরে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোকে হাইলাইট করতে হবে। ফরিদপুরের এসকল পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বভুমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বøাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION