1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে নির্মানাধীন দুর্গা প্রতীমা ভাংচুরের ঘটনায় মামলা

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৬ জন পঠিত
ফরিদপুরে নির্মানাধীন দুর্গা প্রতীমা ভাংচুরের ঘটনায় মামলা
ফরিদপুরে নির্মানাধীন দুর্গা প্রতীমা ভাংচুরের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একটি মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে নির্মিত বিভিন্ন প্রতীমা ভাঙচুর করে ক্ষতিসাধন করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ সভা করে দোষীদের শাস্তির দাবি করেছে আওয়ামী লীগ। গত সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা বাজার সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে নির্মানাধীন দুর্গা, ল²ী ও সরস্বতী প্রতীমার একটি করে হাত এবং গণেশ প্রতীমার মাথা ভেঙ্গে ফেলা হয়।

এ ঘটনা ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভবেশ দাস বাদী হয়ে আজ্ঞাতনামা ব্যক্তিদের নামে গত মঙ্গলবার রাত ১০ টার দিকে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। কৈজুরি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠু নাগ জানান, গত সোমবার ছিল তাম্বুল খানা বাজারের সাপ্তাহিক হাটের দিন। হাটের দিন রাত সাড়ে ১২টা ১টা পর্যন্ত বাজারে লোকজন থাকে। এ নাশকতামূলক ঘটনাটি ঘটেছে রাত ১টার থেকে মঙ্গলবার ভোরের কোন এক সময়ে।

তিনি বলেন, ২০২১ সালের জুন মাসে তাম্বুলখানা বাজারের সার্বজনিন কালীমন্দিরের কলাপিবল গেট থেকে প্রতীমা ভাংচুরের ঘটনা ঘটেছিল। তখন বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভাংচুরের সাথে জড়িত এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, একটি দুষ্টচক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। প্রতীমার ভাঙ্গা অংশের আঙ্গুলের চাপা নেওয়া হয়েছে, তা দিয়ে এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION