1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আলু, ডিম, পেঁয়াজ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৮ জন পঠিত
আলু, ডিম, পেঁয়াজ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
আলু, ডিম, পেঁয়াজ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সরকারের বেধে দেওয়া দামে পণ্য বিক্রির জন্য আলু, ডিম ও পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের হেলিপোর্ট বাজার ও হাজী শরীয়তুল্লা বাজারে এ অভিযান চালনো হয়।

অভিযানকালে কেনার ভাউচার মূল্য ও তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স দিশারী ট্রেডার্সকে দুই হাজার, আলুর দাম বেশি নেয়ায় মেসার্স হাওলাদার ট্রেডার্সকে দুই হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ঘোষের হোটেলকে দুই হাজার টাকাসহ ওই তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

সোহেল শেখ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। তিনি বলেন, অভিযানকালে বাজারের বিভিন্ন পণ্যের মূল্য তদারকি করা হয়। তিনি বলেন, বাজারে ডিম সরকার নির্ধারিত দামেই বিক্রি হলেও আজ আলু ৪২-৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে। পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও কয়েকটি দোকানে পাকা ভাউচার ও মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি। আলুর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION