1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

এসএসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে ফরিদপুর পৌরসভা। শনিবার সকাল ১১ টায় ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে পৌরসভার এস এস সি- ২০২৩ সালের ৫০২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, পৌরসভার প্রধান নির্বাহী শামসুল আলম সহ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সমৃদ্ধশালী দেশ গঠন ও ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিজেদের কে যোগ্য করে গড়ে তুলতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে হবে। যারা জিপিএ ৫ পায়নি তাদেরকেও আগামীতে নিজেদের যোগ্য অবস্থান তৈরী করতে কঠোর অধ্যবসায়ের কথা বলেন বক্তারা।
শেষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION