1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৪ জন পঠিত
মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে বারোটায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ধুলদি গেইটস্থ বাসভবনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি কে এম সেলিম, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সাইফুল ইসলাম নীলু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে বিএনপি-জামায়াত চক্র দেশে বিদেশি গভীর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার বিষয় উল্লেখ করে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় ফরিদপুর পৌরসভার ২৭ টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্বে সেন্টার কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION